মৃত্যু কামনা করা
আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু
আনহু থেকে বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন মৃত্যু
কামনা না করে। কেননা, সে পুণ্যবান হলে সম্ভবত সে পুণ্য বৃদ্ধি করবে। আর পাপী হলে (পাপ থেকে) তাওবাহ করতে পারবে। মুসলিমের অন্য এক বর্ণনায় আছে, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমাদের কেউ যেন মৃত্যু
কামনা না করে এবং তা আসার পূর্বে কেউ যেন তার
জন্য দোআ না করে। কারণ, সে মারা গেলে তার আমল বন্ধ হয়ে যাবে। অথচ মুমিনের আয়ু কেবল মঙ্গলই বৃদ্ধি করবে।
(বুখারী ও মুসলিম)
No comments